শোক
সেলিনা খান খুলনা পিটিআইয়ের ইন্সট্রাক্টর সেলিনা খান গত শনিবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। ওই রাতেই তাঁকে যশোরের কারবালায় বাবা-মায়ের পাশে দাফন করা হয়। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সেলিনা খান ছিলেন যশোরের ঘোপ এলাকার পিলু খান সড়কের বাসিন্দা মরহুম আবদুল জলিল খানের ছোট মেয়ে। বিজ্ঞপ্তি।রাবেয়া বেগমএশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক রাবেয়া বেগম (৮০) গতকাল রোববার দুপুর সোয়া ১২টায় রাজধানীর গুলশানের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল মাঠে জানাজা শেষে নারায়ণগঞ্জের শাসনগাঁও শাহী মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ আসর নিজ বাসভবনে (১১১/৪, উত্তর যাত্রাবাড়ী) মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।