শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমানময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান, দৈনিক বাংলার দর্পণ ও দি ডেইলি ইকোনমিক পোস্ট-এর সম্পাদক এবং কৃষিবিদ মো. হাবিবুর রহমান শেখ (৬৭) গত রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর ময়মনসিংহ শহরের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম এবং বাদ আসর গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। ময়মনসিংহ অফিস।রওশন জাহান হোসেনপুলিশের সাবেক ডিআইজি আফজাল হোসেনের স্ত্রী বেগম রওশন জাহান হোসেন (৭৬) গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দোয়া মাহফিল আজ মঙ্গলবার বাদ মাগরিব মরহুমার গুলশানের বাসভবন, বাড়ি নম্বর ৩, রোড নম্বর ১১২-এ অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।সেলিম মিয়াপটুয়াখালীর বাউফল ধূলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া (৫৮) গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁকে আলোকি চাঁদকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা।