শোক
হানিফ মিয়া কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হানিফ মিয়া (৬৫) গতকাল শনিবার সকালে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও ছয় ছেলে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পুকুরপাড় পশ্চিম কবরস্থানে দাফন করা হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।শরবত বেগম ফেনীর সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের মা শরবত বেগম (৮৫) গতকাল শনিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।শামসুদ্দিন আহমেদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সমাজসেবক শামসুদ্দিন আহমেদ (৯২) গত বৃহস্পতিবার রাতে যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইউএনবি।রওশন আরা বেগমশরীয়তপুর সদর উপজেলার পালং গ্রামের বাসিন্দা রওশন আরা বেগম (৬৩) গত শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি কালের কণ্ঠ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি আসাদুজ্জামানের মা। শরীয়তপুর প্রতিনিধি।