শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ ইউ এম হাবিবুল্লাহ বিশিষ্ট চিকিৎসক এ ইউ এম হাবিবুল্লাহ (৮৮) গত ৩১ মার্চ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। সোবহানবাগ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ৬ এপ্রিল বাদ মাগরিব মরহুমের নিজ বাসভবনে (বাসা নম্বর ৭৩, রোড নম্বর ৮/এ, ধানমন্ডি) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। বেলালউদ্দিন আহাম্মদ নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলালউদ্দিন আহামঞ্চদ (৪৮) গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ আসর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক নোয়াখালী সময়-এর সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে নোয়াখালী প্রেসক্লাবের জরুরি সভায় সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাঁর মৃত্যুতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। নোয়াখালী প্রতিনিধি।