শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুল ইসলামগাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (২৭) গত মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা-বাবা, একমাত্র ছোট বোনসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শ্রীপুরের সাংসদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।শহীদ মাহমুদ ফেরদাউস ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক তারা পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ মাহমুদ ফেরদাউস (৬০) গতকাল বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিকেলে ফেনী প্রেসক্লাব চত্বর, ওয়াপদা মাঠ ও ফেনী সদর উপজেলার বালিগাঁও গ্রামে তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।