শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রফুল্ল চন্দ্র মজুমদারমাস্টার প্রফুল্ল চন্দ্র মজুমদার (৭৭) গত বুধবার পরলোকগমন করেছেন। আজ শনিবার ফেনীর দাগনভূঞা উপ-জেলার তালতলি জগতপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। প্রফুল্ল চন্দ্র সনাতন সমাজ কল্যাণ সংঘের অর্থ সম্পাদক বাবু স্বপন চন্দ্র মজুমদারের বাবা। বিজ্ঞপ্তি। গোলাম ফেরদৌসঝিনাইদহ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফেরদৌস (৪৮) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি আহসাননগরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।