শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রণতি দস্তিদার
প্রবীণ কমিউনিস্ট নেত্রী কমরেড প্রণতি দস্তিদার (৮৭) গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে একটি হাসপাতালে পরলোকগমন করেছেন৷ তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷ তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা প্রয়াত কমরেড শরদিন্দু দস্তিদারের স্ত্রী৷ প্রণতি দস্তিদারের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ শোক প্রকাশ করেছেন৷ বিজ্ঞপ্তি৷