শোক
অরুণ কর্মকার পিরোজপুরের মঠ-বাড়িয়ার আলোকচিত্র গ্রাহক অরুণ কর্মকার (৭৫) হূদেরাগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে পরলোকগমন করেছেন। গতকাল শনিবার দুপুরে মঠবাড়িয়া পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মঠবাড়িয়ার সব স্টুডিও ব্যবসায়ী গতকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। স্থানীয় সাংসদ চিকিৎসক আনোয়ার হোসেন, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ও প্রেসক্লাবের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।আমান আলী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলহারা গ্রামের প্রখ্যাত লোকসংগীতশিল্পী মো. আমান আলী (৮৫) গত শুক্রবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি প্রথম আলোর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি সোহরাব পাশার ভগ্নিপতি। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।