শোক
আনোয়ারুল ইসলামব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম (৬৮) গত শনিবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার ঢাকায় ও বাঞ্ছারামপুরে জানাজা শেষে নিজ গ্রাম পাড়াতলীর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা আনোয়ার প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলামের বড় ভাই।—বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। শাহজাহান মিয়ারাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা শাহজাহান মিয়া (৫৫) গতকাল রোববার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ এশা স্থানীয় পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।—গাইবান্ধা প্রতিনিধি।নিলুফার ইয়াসমিনশরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফার ইয়াসমিন (৪৫) গতকাল রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি আমার দেশ পত্রিকার গোসাইরহাট প্রতিনিধি ও প্রথম আলোর এজেন্ট সাইফুল্লাহর বড় বোন।—শরীয়তপুর প্রতিনিধি।আরজুমান নাহার চিকিৎসক আরজুমান নাহার (৫২) গত শনিবার কুমিল্লার ঝাউতলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকাল আটটায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামের বাড়িতে তাঁর মরদেহ দাফন করা হয়।—নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।