শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাসেম আলী আকন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মুক্তিযোদ্ধা মো. কাসেম আলী আকন (৯০) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার আন্ধারমানিক গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা। মজম্মিল আলীমৌলভীবাজারের জুড়ী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মজম্মিল আলী (৭৫) গত বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জুড়ী বড় মসজিদ শাহি ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সম্মান জানানো হয়। পরে তাঁর লাশ মনতৈল (ভজিটিলা) গোরস্থানে দাফন করা হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।