শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোকসুদ আলীবরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রধান মো. মোকসুদ আলী (৭০) গতকাল শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।নজরুল ইসলাম সিদ্দিকী ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সিদ্দিকী (৮৫) গত বৃহস্পতিবার সকালে সদরপুর উপজেলার মোলামেরডাঙ্গির গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ফরিদপুর অফিস।