শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলারা হারুনসাবেক নারী সাংসদ মুক্তিযোদ্ধা দিলারা হারুন (৬৬) গত শনিবার ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে স্থানীয় আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরপুর কবরস্থানে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।আবদুল হালিমনোয়াখালীর সেনবাগ পৌর শহরের অর্জুনতলা গ্রামের বাসিন্দা ও সংবাদপত্র এজেন্ট আবদুল হালিম (৯৪) গত শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে তাঁকে পৌর শহরের বিন্নাগনি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।