শোক
মো. ইউনুস খান
চাঁদপুরের বাবুরহাটের মো. ইউনুস খান (৭৭) গতকাল বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন৷ গতকাল বাদ জোহর বাবুরহাট স্কুলমাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷ মো. ইউনুস খান ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের বাবা৷ বিজ্ঞপ্তি৷
হাকিম শিকদার
যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাকিম শিকদার (৭০) গতকাল বুধবার সকাল নয়টায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন৷ গতকাল বাদ আসর জানাজার পর তাঁর মরদেহ ঘোপ সেন্ট্রাল সড়কের সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। হাকিম শিকদার প্রথম আলোর যশোরের এজেন্ট ফরহাদ আহমেদের বাবা৷ যশোর অফিস