শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুশান্ত রানী পালচাঁদপুরের শাহরাস্তির বাসিন্দা শুশান্ত রানী পাল (৯৬) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সজল পালের মা। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।শামছুল হকময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরান বাজারের ব্যবসায়ী শামছুল হক (৭৫) গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।