শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেনা খাতুনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা আমেনা খাতুন (৮৫) গত শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ওই দিন জানাজা শেষে তাঁর মরদেহ ঈশ্বরগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানার শাশুড়ি। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।মতিউর রহমানযশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা ও সাবেক সরকারি কর্মকর্তা মতিউর রহমান (৮৫) গতকাল শনিবার স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও আট মেয়ে রেখে গেছেন। কেশবপুর (যশোর) প্রতিনিধি।খবির উদ্দীন আহম্মদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক খবির উদ্দীন আহম্মদ গতকাল শনিবার ভোরে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি হূদেরাগে ভুগছিলেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে রাজশাহীর কাজীরগঞ্জ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ শোক প্রকাশ করেছেন। অধ্যাপক খবির উদ্দীন আহম্মদ ১৯৯৩ সালের ২২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।দিলীপ কুমার ব্যাপারী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাকড়াবুনিয়া আরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ব্যাপারী (৫৭) শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে কাকড়াবুনিয়া গ্রামে তাঁর শেষকৃত্য হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।