শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোরশেদ আলম খানএক্সপ্রেশানস্ লি-মিটেডের সহকারী মিডিয়া ম্যানেজার মো. মোরশেদ আলম খান (৪২) গত শনিবার মালিবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, এক বোনসহ অসংখ্য বন্ধু ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এক্সপ্রেশানস্ পরিবার, অ্যাডভারটাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ঢাকা অ্যাড ক্লাব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।নিতাই চন্দ্র দাশঢাকা কলেজের সাবেক শিক্ষক নিতাই চন্দ্র দাশ গত শনিবার রাজধানীর শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।