শোক
আবদুর রশিদমাদারীপুরের খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ (৫৫) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দুপুরে জানাজা শেষে তাঁর মরদেহ কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।শাহাব উদ্দিন তালুকদারনেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন তালুকদার (৬০) গত মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি। আ. খালেক বেগবরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা আ. খালেক বেগ (৭০) গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।