শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈয়বা আলম ফরিদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল চৌধুরীর মা তৈয়বা আলম (৭০) গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। দুপুরে শহরের অম্বিকা ময়দানে জানাজা শেষে তাঁর লাশ আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে। ফরিদপুর অফিস। জুলফিকার আলীফরিদপুর বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জুলফিকার আলী (৮৫) গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। ফরিদপুর অফিস।