শোক
শামসের চৌধুরী রুশোবিশিষ্ট কলাম লেখক শামসের চৌধুরী রুশো (৭০) গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর কুলখানি আগামী মঙ্গলবার বাদ আসর পৈতৃক নিবাস রাজধানীর ২০ সেন্ট্রাল রোডের দারুল আফিয়া আর্কেডিয়ায় অনুষ্ঠিত হবে। তিনি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছোট ভাই। বিজ্ঞপ্তি। এ বি মাহমুদুল হকপিডিবির সাবেক পরিচালক এ বি মাহমুদুল হক ২৬ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর কুলখানি উপলক্ষে আগামী মঙ্গলবার বাদ আসর মরহুমের রাজধানীর ২৬৫ এলিফ্যান্ট রোডের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আলী আশরাফ মো. শোয়ায়েবফরিদপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলী আশরাফ মো. শোয়ায়েব (৫৪) হূদেরাগে আক্রান্ত হয়ে গত শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার শহরের আলীপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ফরিদপুর অফিস।