শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুৎফর রহমান খানসোনালী ব্যাংকের সাবেক পরিচালক মো. লুৎফর রহমান খান (৭৫) গতকাল রোববার রাজধানীতে নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এফবিসিআইএর সদস্য ও মাদারীপুর জেলা চেম্বারের সভাপতি ছিলেন। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি। শক্তি কুমার মৈত্র ফরিদপুর জেলা সৎসঙ্গের সভাপতি শক্তি কুমার মৈত্র (৬৫) গত শনিবার রাতে জেলার ডায়াবেটিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার মাগুরার শালিখা উপজেলার হাজুরাহাটি গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ফরিদপুর অফিস।