শোক
রাজিয়া মতিনঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য আবদুল মতিন চৌধুরীর স্ত্রী রাজিয়া মতিন (৮৭) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন। বিজ্ঞপ্তি।আবদুর রশিদপটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ (৬৫) গতকাল বুধবার দুপুরে শহরের শিমুলবাগ রোডের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের বড় জামে মসজিদসংলগ্ন পুরাতন আদালত মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। পটুয়াখালী অফিস। আজাহার উদ্দিনবরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজাহার উদ্দিন মিয়া (৭০) গত মঙ্গলবার বাহাদুরপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।মকবুল হোসেন মোল্লাবরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা মকবুল হোসেন মোল্লা (৫৫) গত মঙ্গলবার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা।