শোক
মাহফুজুর রহমানবিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় জনতথ্য পরামর্শক এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির মহাসচিব মো. মাহফুজুর রহমান গত বুধবার রাত সাড়ে তিনটায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র অবস্থায় তিনি সাংবাদিকতা শুরু করেন। এরপর ঢাকা ওয়াসার জনসংযোগ বিভাগে যোগদান করেন। তিন বছর আগে তিনি ছুটি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জনতথ্য বিভাগে যোগ দেন। তিনি ১০ বছর বয়সী পুত্র ও স্ত্রী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামে নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। বাংলাদেশ জনসংযোগ সমিতি মাহফুজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সমিতির সভাপতি মির্জা তারেকুল কাদের বলেন, জনসংযোগ পেশার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিজ্ঞপ্তি।ফারুক আহমেদ খানসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ খান (৬২) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে উপজেলার সেলবরষ কবরস্থানে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।শোকর বিয়াফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা শোকর বিয়া (৮৭) গত বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। ওইদিন বিকেলে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর পরিবহন ঠিকাদার মীর হোসেন মোল্লার মা। নিজস্ব প্রতিবেদক, ফেনী।ইব্রাইল খানসিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ইব্রাইল খান গতকাল ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।