শোক
দেলোয়ার হোসেনলে. কর্নেল (অব.) দেলোয়ার হোসেন (৬৫) ২ মে কানাডার মন্ট্রিলের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি দৈনিক জনতার সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।সোলায়মান মিয়াপাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক সোলায়মান মিয়া (৭১) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলেমেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ শালগরিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আমিন সারোয়ারমুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিন সারোয়ার (৬৫) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর কুলখানি আগামী শুক্রবার বাদ আসর ৩৪০ জাফরাবাদ, শংকরের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।