শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদ শামসুল ইসলামএকাত্তরের যাত্রীর সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপসচিব ডা. খালেদ শামসুল ইসলাম (৪৮) গত শনিবার রাত ১০টা ৩০ মিনিটে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত ২৪ মার্চ সকাল ১০টায় মিরপুরের শেওড়াপাড়ায় এক দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে ছিলেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ভাইবোন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অকালমৃত্যুতে একাত্তরের যাত্রী গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।আহমদ উল্লাহময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার শিক্ষক আহমদ উল্লাহ (৫০) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁর লাশ নান্দাইল উপজেলার চকপাড়া গ্রামে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।শহিদুল ইসলাম তালুকদার জয়পুরহাট শহরের ব্যবসায়ী শহিদুল ইসলাম তালুকদার (৪৮) গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁর লাশ ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি।