শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিব উল্লাহচাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিব উল্লাহ (৮০) গত রোববার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।ইমানউদ্দিন সিকদারফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইমানউদ্দিন সিকদার (৬৫) গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা সদরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।