শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সাত্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা হাপানিয়া গয়সাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার (৯০) গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।হাসনায়েন মমিন হক পাবনার চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসনায়েন মমিন হক (৪৫) গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁর লাশ শহরের কাজীপাড়া শাহি কবরস্থানে দাফন করা হয়। চাটমোহর (পাবনা) প্রতিনিধি।স্বপন কর্মকার গাইবান্ধা শহরের স্টেশন রোডের বাসিন্দা আইনজীবী স্বপন কর্মকার (৫৩) গতকাল মঙ্গলবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সন্ধ্যায় গাইবান্ধা পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রতিনিধি।