শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীথি রানী বসু রাজধানীর শাঁখারীবাজারের বাসিন্দা বীথি রানী বসু (৬৫) গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীথি রানী বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরীর মা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। এম এ ছালাম বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এম এ ছালাম (৭০) হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে গত মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, মা, এক ভাই ও এক বোন রেখে গেছেন। গতকাল বুধবার সকালে জানাজার পর উপজেলার নাঠৈ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।