শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজাউল বারী ডিনা
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক হুইপ রেজাউল বারী ডিনা (৬১) গত রোববার সকালে রাজধানীর সিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মরহুমের প্রথম জানাজা আজ ১৯ জুন সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে৷ বিকেল চারটায় বগুড়ার শিবগঞ্জে দ্বিতীয় ও সন্ধ্যায় আলতাফুন্নেসা খেলার মাঠে শেষ জানাজার পর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে তাঁকে৷ তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷ বিজ্ঞপ্তি৷

মকবুল আহমেদ
ঢাকা ট্রিবিউন-এর স্টাফ রিপোর্টার আহমেদ জায়িফের বাবা মকবুল আহমেদ (৬৫) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন৷ গতকাল রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এক যৌথ বিবৃতিতে মকবুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক৷

হুমায়ুন কবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির (৭৫) গত সোমবার অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তাঁর মরদেহ কাল শুক্রবার দেশে অাসার কথা রয়েছে৷ পরে তাঁর মরদেহ রাজধানীর বসুন্ধরা এলাকায় নিজ বাসভবনে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে৷ তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন৷ বিজ্ঞপ্তি৷