শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুন্নেসা বেগমকুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা কাজী মাহতাবউদ্দিনের স্ত্রী নুরুন্নেসা বেগম গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর বকশীবাজারের বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মজিবুর রহমান নাটোরের লালপুরের সাধুপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (৬০) গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাজশাহী অফিস।আবদুল মনাফ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পত্রিকাবিক্রেতা আবদুল মনাফ (৯০) গত বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।