শোক
আবদুস সাত্তারচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার (৫২) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।ক্ষীতিশ চন্দ্র রায়পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কেএম লতিফ ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক ক্ষীতিশ চন্দ্র রায় (৭০) গত শুক্রবার পৌর শহরের আরামবাগ এলাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতাসুধীর দাসব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের ‘ঝলক শিল্পালয়’-এর মালিক ও নবীনগর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি সুধীর চন্দ্র দাস (৭৯) গতকাল শনিবার বিকেলে হূদেরাগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে নবীনগর কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।