শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওলাদ আলী ফকিরফরিদপুরের সাবেক পুলিশ সুপার আওলাদ আলী ফকির (৪৮) গত শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চীনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরদেহ দেশে আনার পর রাজধানীর মিরপুর, রাজারবাগ পুলিশ লাইনস ও ফরিদপুর পুলিশ লাইনসে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে। ফরিদপুর অফিস।