শোক
ফখরুল হোসেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রথম কেন্দ্রীয় সচিব এম ফখরুল হোসেন (৭৭) গতকাল সোমবার রাজধানীর উত্তরার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা। আবদুল আজিজকিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা আবদুল আজিজ (৭৬) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ। মাহমুদুল হাসান চৌধুরী বগুড়ার তালোড়া পৌরসভার কাউন্সিলর ও তালোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী (৪৪) গত রোববার রাতে গয়াবান্দার চৌধুরীপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।চারুবালা নীলফামারীর পত্রিকা এজেন্ট ডালিম চট্টোপাধ্যায়ের মা চারুবালা (৭৫) গতকাল সোমবার ভোরে জেলা সদরের পলাশবাড়ি ব্রাহ্মণপাড়া গ্রামের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। নীলফামারী প্রতিনিধি।আমির আলীপাবনার বেড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আমির আলী (৬৫) গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। গতকাল তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বেড়া (পাবনা) প্রতিনিধি।