শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাউদ্দিন চৌধুরীভাষাসৈনিক, সাংবাদিক ও সাবেক তথ্যসচিব বাহাউদ্দিন চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন থেকে লিভার সমস্যায় ভুগছিলেন। বাহাউদ্দিন চৌধুরী ১৯৩১ সালের ৩১ অক্টোবর বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশে ফেরার পর তাঁর মরদেহ বনানীর কবরস্থানে দাফন করা হবে। বর্তমানে মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বাসস।