শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল ফায়েজ গোলাম মোস্তফাসাবেক কর কমিশনার আবুল ফায়েজ গোলাম মোস্তফা (৬৩) গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। মরহুমের কুলখানি আগামীকাল শনিবার বাদ আসর বাড়ি-১৪, সড়ক-৭/এ, ব্লক-এইচ, বনশ্রী আবাসিক এলাকা, রামপুরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মজহারুল ইসলাম মজুমদারবাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের সাবেক কর্মকর্তা মো. মজহারুল ইসলাম মজুমদার গত সোমবার রাজধানীর সেগুনবাগিচার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর লাশ নোয়াখালীর সেনবাগের আটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আমেনা বেগমবাংলা বাজার পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হাফিজুর রহমানের মা আমেনা বেগম (৭০) গত বুধবার রাতে নিজ বাসভবন বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।