শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুল হকঢাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আজিজুল হক গতকাল রোববার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।আবদুর রাজ্জাকফরিদপুর জজকোর্টের সাবেক আইনজীবী আবদুর রাজ্জাক (৭৭) গতকাল রোববার শহরের আলীপুরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ আলীপুর কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।মোবারক আলীনরসিংদীর মাধবদী উপজেলার বাসিন্দা শিল্পপতি মোবারক আলী (৭০) গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দুপুরে জানাজা শেষে তাঁর মরদেহ উপজেলার একটি কবরস্থানে দাফন করা হয়। নরসিংদী প্রতিনিধি।