শোক
জালাল আহমেদ
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জালাল আহমেদ (৭০) গত সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে আছে কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও তাঁর জীবনী নিয়ে আলোচনা সভা। মানিকগঞ্জ প্রতিনিধি|
তমিজউদ্দীন আহমেদ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক তমিজউদ্দীন আহমেদ (৭৬) গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর কালীগঞ্জের বাজারগ্রাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে সরকারি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তমিজউদ্দীন আহমেদ ছিলেন সাপ্তাহিক মুক্ত আলাপ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, কালীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপাপ্ত অধ্যক্ষ ও রোকেয়া মুনসুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা