শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলমগীর হোসাইনআওয়ামী লীগের নেতা ও বীর মুক্তি-যোদ্ধা আলমগীর হোসাইন (৬৫) গতকাল শনিবার বেলা দেড়টার দিকে রাজধানীর বারডেম হাস-পাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল নয়টায় মাদারীপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গভীর শোক প্রকাশ করেছেন। মাদারীপুর প্রতিনিধি।এচাহাক ফকিরবরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী এচাহাক ফকির (৭০) গত শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি। মোহাম্মদ তালুকদারবরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ তালুকদার (৫২) গতকাল শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ উত্তরার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।নবীর উদ্দিন আহম্মেদ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের ব্যবসায়ী নবীর উদ্দীন আহম্মেদ (৬৯) গত শুক্রবার রাতে পৌর এলাকার পৌঁওতা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।