শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আউয়ালনেত্রকোনার পূর্বধলা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল (৫৫) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে উপজেলার খলিশউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে গতকাল সোমবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি। জাহানারা বেগমকুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা জাহানারা বেগম (৭২) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে উপজেলার বেতিহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে জাহানারা বেগমের মরদেহ গতকাল সোমবার সকালে দাফন করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।