শোক
নুরন্নাহার বেগমকক্সবাজার জেলার আইনজীবী এখলাসুল কবির চৌধুরীর স্ত্রী নুরন্নাহার বেগম (৯৩) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, ছয় মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা আজ বুধবার কক্সবাজার শহরের হাসিমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। বেগম নুরন্নাহার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক মাফরুহা সুলতানার মা। নিজস্ব প্রতিবেদক। রফিকুল ইসলামরংপুর শহরের শালবনের বাসিন্দা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৬৫) গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম এবং বাদ জোহর দামোদারপুরে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর।