শোক
মোহাম্মদ কিসমত আলীনওগাঁ শহরের দক্ষিণ পাড়নওগাঁর বাসিন্দা মোহাম্মদ কিসমত আলী (৯০) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর দক্ষিণ পাড়নওগাঁ ঈদগাহ মাঠে প্রথম এবং পরে গ্রামের বাড়ি রানীনগর উপজেলার বিলপালসায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমান ও ডা. মমতাজ আহমেদের বাবা। বিজ্ঞপ্তি। টাবুল চৌধুরীবাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য টাবুল চৌধুরী (৫০) গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে গত রোববার এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউতে তাঁর স্মরণে সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আলাউদ্দিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন (৬৫) গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, নয় মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।রাফায়েল টুডুনওগাঁর ধামইরহাট উপজেলার বেনিদুয়ার মিশনপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা রাফায়েল টুডু (৬৫) গত মঙ্গলবার রাতে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা।নাঈমুল হোসেনবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. নাঈমুল হোসেন (৫৫) গতকাল বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ ময়মনসিংহের গুলকীবাড়ী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। সিরাজুল ইসলামলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বেলেরবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৬০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।