শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম কুমারী মজুমদার পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের বাসিন্দা রত্নগর্ভা কুসুম কুমারী মজুমদার (৯১) গতকাল রোববার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আট ছেলে রেখে গেছেন। পল্লী উন্নয়ন ও সমবায়সচিব মিহির কান্তি মজুমদার ও পুলিশের উপকমিশনার বনজ কান্তি মজুমদার তাঁর ছেলে। এ ছাড়া অন্য ছেলেরা চিকিৎসা ও শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় কর্মরত আছেন। পিরোজপুর প্রতিনিধি।শাহজাহানুল হক সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহজাহানুল হক (৭৬) গতকাল রোববার বেলা দেড়টার দিকে রাজশাহী উপশহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাউথ এশিয়া এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী বি এম শামসুল হকের বাবা। বিজ্ঞপ্তি।