শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিসমত-উল হাকিমখুলনার ব্যবসায়ী কিসমত-উল হাকিম (৮৫) রাজধানীর বনানীর বাসভবনে গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বনানী মসজিদে বাদ জুমা জানাজার পর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি সাবেক বিচারপতি মরহুম মাকসুম-উল হাকিমের ছোট ভাই। বিজ্ঞপ্তি।কামরুল হাসান চৌধুরীটাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী (৫৬) ঢাকার বারডেম হাসপাতালে গত রোববার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। রাজধানীর উত্তরা ও টাঙ্গাইলে জানাজা শেষে মাইস্তা গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল সোমবার তাঁর মরদেহ দাফন করা হয়। টাঙ্গাইল অফিস।