শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এইচ এ ফিরোজজাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ এ এইচ এ ফিরোজ (৫৮) গত মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার পর রংপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ঢাকার আশুলিয়ায় ‘মনোজগৎ’ নামের একটি সেবামূলক মানসিক স্বাস্থ্য হাসপাতালের কাজ শুরু করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রি শোক প্রকাশ করেছে। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। নিজস্ব প্রতিবেদক।বদরুজ্জামান মিয়াসাবেক সচিব বদরুজ্জামান মিয়া বীর প্রতীক (৭৫) গত মঙ্গলবার রাতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর লাশ কুড়িগ্রামের ফুলবাড়ীর শিমুলবাড়ীর মিয়াপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।এম এ লতিফ গণফোরাম চাঁদপুর জেলার সাবেক সভাপতি এম এ লতিফ (৭৭) গত মঙ্গলবার রাতে শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর লাশ চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। চাঁদপুর প্রতিনিধি।কাজী আকরামুজ্জামানফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুখদেব নগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান (৫৯) গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিস।