শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাতেমা খাতুনকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন (৮৫) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি নয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহামঞ্চদ উল্লাহর মা। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি। নির্মল কুমার মণ্ডলখুলনার দাকোপের বাজুয়ার বাসিন্দা শিক্ষানুরাগী নির্মল কুমার মণ্ডল (৮৯) গত বৃহস্পতিবার বাজুয়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি তিন মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। নির্মল কুমার মণ্ডল বাজুয়া এম এম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৬২ সালে মংলার সেন্ট পলস হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। নিজস্ব প্রতিবেদক।হালিমা খাতুন বগুড়া শহরতলির শ্যামবাড়িয়ার বাসিন্দা হালিমা খাতুন (৯০) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বগুড়া প্রতিনিধি।