শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমান খান কুমিল্লার দেবীদ্বারের ছোটনা গ্রামের শিক্ষক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান (৭৫) শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।আবদুল জব্বার টাঙ্গাইলের আইনজীবী আবদুল জব্বার (৮৭) শুক্রবার রাতে শহরের কলেজপাড়ার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তিনি জেলা বিএনপির সহসভাপতি আলী ইমামের বাবা। টাঙ্গাইল প্রতিনিধি।হাফিজ আহমেদময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) হাফিজ আহমেদ গতকাল শনিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি ত্রিশালের হরিরামপুর গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।