শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিছ উদ্দিনঅবসরপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ও সিলেটের সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ উদ্দিন (৮৭) গতকাল রোববার সকালে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি। আবদুল খালেকনোয়াখালীর সেনবাগ পৌর শহরের অর্জুনতলা এলাকার সমাজসেবক আবদুল খালেক মিয়া (৮৫) গতকাল রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। রাতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।