শোক
শাহীনুজ্জামান খান এয়ার আরাবিয়ার বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠানের প্রধান শাহীনুজ্জামান খান (৫২) গতকাল সোমবার স্কয়ার হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব কলাবাগান বশিরউদ্দিন সড়কের জামে মসজিদের সামনে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আছিয়া খাতুন লালমনিরহাট শহরের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা আছিয়া খাতুন (৯০) গত রোববার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হকের মা। লালমনিরহাট প্রতিনিধি রুনু আরা রউফ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত জজ আবদুর রউফের স্ত্রী রুনু আরা রউফ (৫৫) গতকাল সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিমাসুদ পারভেজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের রসায়নবিদ্যা বিভাগের শিক্ষক মাসুদ পারভেজ (৩৭) গত রোববার রাতে কুমিল্লা মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি