শোক
সৈয়দ কলিমুল্লাহসেনা কল্যাণ সংস্থার প্রথম ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) সৈয়দ কলিমুল্লাহ গত সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আবুল কাশেমঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম (৬৫) গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।রিজিয়া বেগমসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাঁকাই গ্রামের বাসিন্দা রিজিয়া বেগম (৮০) গত সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁর লাশ কবরস্থানে দাফন করা হয়। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদারের মা। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।জাকির আহেম্মদ ফরিদপুর শহরের ব্যবসায়ী মো. জাকির আহেম্মদ (৬০) গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিস। আশরাফ উদ্দিন ভূঁইয়া কিশোরগঞ্জের তাড়াইল বাজারের বাসিন্দা ও ব্যবসায়ী মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া (৫৭) গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ তাড়াইল সদর কবরস্থানে দাফন করা হয়। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।