শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিফা সিদ্দিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আসিফা সিদ্দিকা ওরফে ডলি (৪৮) গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আবদুল হালিমের স্ত্রী। গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|