শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াজ ফিদাবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক রিয়াজ ফিদা রুবেল (৪৪) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। রিয়াজের জানাজা গত শুক্রবার বাদ জুমা রাজধানীর পরীবাগ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়। রিয়াজের কুলখানি আজ রোববার মাগরিবের নামাজের পর তাঁর বোনের বাসা পরীবাগ ওয়াপদা অফিসার্স কোয়ার্টারে অনুষ্ঠিত হবে। আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের এতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।জামান আলি খানবাংলাদেশ টেলি-ভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক জামান আলি খান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। গত শুক্রবার তিনি পাকিস্তানের করাচিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর জানাজা আজ রোববার বাদ আসর করাচিতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।